ছবি: সংগৃহীত
সারাদেশ

মাঘ বিদায় নিলেও কুয়াশাচ্ছন্ন পঞ্চগড়

জেলা প্রতিনিধি: মাঘ বিদায় নিলেও দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আমেজ এখনো কাটেনি। এ জেলা আবারও ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়েছে।

আরও পড়ুন: ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তাপমাত্রা বাড়লেও গত ৩ সপ্তাহ পর এ জেলা আবারও কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। সেই সাথে বইছে হিমশীতল বাতাস।

ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এ সময় বিভিন্ন পেশার শ্রমজীবীদের কাজে যেতে দেখা গেছে।

স্থানীয়রা বলেন, হঠাৎই আজ আবারও আমাদের এলাকা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। তাপমাত্রা বাড়লেও কুয়াশার সাথে বাতাস হওয়ায় কিছুটা ঠান্ডা অনুভব হচ্ছে।

আরও পড়ুন: কমতে পারে রাতের তাপমাত্রা

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, তাপমাত্রা বেড়েছে। তবে ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে এ অঞ্চল।

আজ ভোর ৬ টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হলেও সেটি ছিল দেশের সর্বনিম্ন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা