সারাদেশ

ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি : যশোর শহরের রেলস্টেশনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ জুম্মান (৩৫) নামে এক যুবকের মত্যু হয়েছে।

আরও পড়ুন : আখেরি মোনাজাতে ছুটছেন মুসল্লিরা

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর রেলস্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিহত জুম্মান শংকরপুর এলাকার মৃত মুরাদ হোসেনের ছেলে। তার নামে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন : নোয়াখালীতে দিনব্যাপী তারুণ্যের যুব মেলা

নিহতের স্বজনরা বলেন, জুম্মান সন্ধ্যার দিকে রেলস্টেশনের দক্ষিণ পাশে বসেছিলেন। এমন সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার পায়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জুম্মানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বড় ভাই মামুন হোসেন জানান, আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি। কে বা কারা আমার ভাইকে মেরেছে এ বিষয়ে আমরা জানি না। আমরা শুনেছি জুম্মান রেলস্টেশনের স্বেচ্ছাসেবক লীগ অফিসের পাশে বসেছিলেন। এমন সময় কয়েকজন দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তবে আমাদের জানা মতে তার সঙ্গে কারো তেমন কোন বিরোধ ছিল না।

আরও পড়ুন : উলিপুরে লেখক সমাবেশ অনুষ্ঠিত

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান রেলস্টেশন এলাকায় জুম্মান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহত জুম্মানের নামে ১৫টি মামলার রেকর্ড রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা