ছবি: সংগৃহীত
সারাদেশ

পলাশবাড়ীর সম্ভাব্য চেয়ারম্যান সুমন মন্ডল 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে ব্যাপক আলোড়ন ও আলোচনায় এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক তহিদুল আমিন মন্ডল (সুমন মন্ডল)।

আরও পড়ুন: হিলি বন্দরে আলুর দাম কমলো

ইতিমধ্যে তিনি উপজেলার একটি পৌরসভা ও ৮ ইউনিয়নের জনসাধারণের দোয়া কামনায় গণসংযোগ করছেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জোরালোভাবে মতবিনিময় অব্যাহত রেখেছেন।

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তহিদুল আমিন মন্ডল সুমন বলেন, সামাজিক ও মানবিক কাজগুলো আগে থেকেই চলমান রেখেছি। নির্বাচিত হয়ে কর্মসংস্থান সৃষ্টি, উপজেলার অবহেলিত গ্রামীণ রাস্তা ঘাটের উন্নয়ন, অবহেলিত জনপদের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনের বয়ান আজ

উপজেলার একাধিক সাধারণ ভোটারও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, তহিদুল আমিন মন্ডল সুমন জনপ্রতিনিধি না হয়েও অনেক আগে থেকেই মানবিক ও সামাজিক জনসেবামূলক কাজ করে আসছেন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ তাকে সমর্থন দিয়ে নতুন চমক সৃষ্টি করবে।

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তহিদুল আমিন মন্ডল সুমন পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা হাঁসবাড়ী হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব রুহুল আমিন মন্ডলের (সাজু মাষ্টার) ছেলে।

আরও পড়ুন: সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আটক ১

বর্তমানে মেসার্স সুমন ট্রেডার্স কোমরপুর বাজারে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি দাম্পত্য জীবনে দুই কন্যা ও এক পুত্রের পিতা।

তিনি পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিপন ও হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটুর আপন ছোট ভাই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা