সংগৃহীত
সারাদেশ

মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর প্রতিনিধি: যশোর জেলার কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবাষির্কী উপলক্ষে মহাকবির জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরবর্তী সাগরদাঁড়িতে লাখো লাখো মানুষের আগমনে ৯ দিনের মধুমেলায় ছিল উৎসবের এক অনন্য আমেজ।

আরও পড়ুন: রাজশাহীতে হেরোইন উদ্ধার

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সাগরদাঁড়ির মধুমঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে এ মধুমেলা -২০২৪ এর সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাপনী দিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। কালজয়ী এ সাহিত্যিকের লেখায় ফুটে উঠেছে বাঙালি জাতির স্বজাত্যবোধ মনোভাব। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় মহাকাব্য রচনা এবং বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের পথিকৃৎ। বিশ্ব সাহিত্যের ভান্ডারে প্রবেশ করে সাহিত্যের মণি-মুক্তা আহরণ করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

এছাড়াও মহাকাব্য, নাটক, প্রহসন, সনেট, ট্রাজেডিসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার অমর সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে প্রতিষ্ঠিত করেছে মর্যাদার আসনে।

আরও পড়ুন: ট্রাক চাপায় শ্রমিক নিহত

সমাপনী অনুষ্ঠানে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি ও যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে মধুমঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোনেন,কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, যশোর পৌরসভার মেয়র হায়দার গনি পলাশ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিসোমিনেশনঅফ নিউ কারিকুলাম, স্কিম এর উপ পরিচালক ড. কুদরত-ই-হুদা ও আবু শারাফ সাদেক কারিগরি কলেজের প্রভাষক কানাইলাল ভট্টাচার্য।

সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মধুসূদন জন্মবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও যশোর জেলা প্রশাসনের আয়োজনে কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়িতে গত ১৯ জানুয়ারি মেলা শুরু হয় এবং শেষ হয় ২৭ শে জানুয়ারি।উপচে পড়া ভিড় ছিল মধু মেলায় আগত মধুপ্রেমী দর্শনার্থীদের।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা