৯ দিন ধরে ফেরি বন্ধ, বিড়ম্বনায় যাত্রীরা
সারাদেশ

৯ দিন ধরে ফেরি বন্ধ, বিড়ম্বনায় যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক :

নাব্যতা সংকটের কারণে টানা ৯ দিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অমানবিকভাবে খোলা আকাশের নিচে দিন পার করছে ট্রাকের চালক হেলপাররা। ড্রেজিং কার্যক্রম চললেও কাজের কোনো অগ্রগতি দেখছে না ঘাটে আটকেপড়া যাত্রীরা।

এদিকে ফেরি বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পার হচ্ছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলের দিকে এই বিড়ম্বনার অবসান ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি।

ফেরি বন্ধ হয়ে ঘাটে জনমানুষ শূন্য হওয়ায় ঘাট এলাকার খাবার হোটেলগুলো প্রায় বন্ধ। এতে খাবার সংকটে পড়তে হচ্ছে আটকেপড়া পরিবহন চালক ও হেলপারদের।

এদিকে নৌ-চ্যানেলটিতে ড্রেজিং কার্যক্রমের তেমন গতি পাচ্ছে না। স্রোতের কারণে ভেসে আসা ময়লা-আবর্জনা আটকে ড্রেজিং কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ড্রেজিংয়ে কর্মরত কর্মকর্তারা।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কয়েকশ পণ্যবাহী ট্রাক ও পরিবহন আটকা পড়েছে। পরিবহনের যাত্রীরা ঘাটে এসে পড়েছে বিপাকে। লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে ৮৭টি লঞ্চ ও দেড় শতাধিক স্পিডবোট পদ্মায় চলাচল করছে। এ রুটে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় দৌলদিয়া-পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে।

প্রসঙ্গত, পদ্মার চ্যানেলে নাব্যতা সংকটে ২৯ আগস্ট থেকে রাতে ফেরি বন্ধ এবং ৩ সেপ্টেম্বর থেকে এই রুটের পুরো ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এই বহরে রয়েছে ১৭টি ফেরি। তবে দুইটি রোরোসহ ৪ ফেরি অন্যত্র পাঠানো হয়েছে। এখন ১৩ ফেরি ঘাটে অলস বসে আছে।

বিআইডব্লিউটিসর জিএম মো. আতিকুজ্জামান জানান, চলাচল শুরু হলে ফিরিয়ে আনা হবে ফেরিগুলো।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা