সংগৃহীত ছবি
সারাদেশ

আদালতপাড়ায় উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম আদালতপাড়ায় আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। রোববার (১৪ জানুয়ারি) জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামানের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: পাকুন্দিয়া ফিলিং স্টেশনে আগুন

অভিযানে ৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে করে নগরের কোতোয়ালি থানার এলাকায় পাহাড়ের ওপর অবস্থিত বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন কার্যালয় ও বিভিন্ন আদালতের ভবনে যাতায়াত সহজ হবে।

জেলা প্রশাসন বলেন, চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন সরকারি অফিসে বিচারকসহ ৩ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এছাড়াও আদালত ঘিরে ৪ থেকে ৫ হাজার আইনজীবী ও তাদের সহকারীরা দায়িত্ব পালন করে থাকেন। এসব অফিস-আদালতে প্রতিদিন প্রায় ২০ হাজার লোক যাতায়াত করেন। বিপুল সংখ্যক লোকজনের যাতায়াতে ছোট্ট একটি রাস্তায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হয়। কোনো কোনো সময় মুমূর্ষু রোগীকেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিপুল সংখ্যক সেবা প্রত্যাশীকে বিশ্রামাগার, টয়লেট, সুপেয় পানি কিংবা অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার মত উন্মুক্ত কোনো স্থান এখানে নেই।
আরও পড়ুন: গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজী

আবুল বাসার মো. ফখরুজ্জামান জানান, অবৈধ এসব স্থাপনার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। কোনো ধরনের অগ্নিকাণ্ড ঘটলে গাড়ি যাওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাছাড়াও জেলা পুলিশ ও কারা কর্তৃপক্ষ রাস্তাটি ব্যবহার করে শত শত আসামিদের প্রতিনিয়ত আদালতে আনা-নেওয়া করে থাকেন। সেক্ষেত্রে যানজটের কারণে দুর্ধর্ষ কয়েদিদের আদালতে হাজির করা হুমকিস্বরূপ। উচ্ছেদ অভিযানের ফলে এখন এই এলাকায় যাতায়াতের স্বস্তি মিলবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) একই এলাকায় অভিযান পরিচালনা করেছিল জেলা প্রশাসন এবং ওইদিন ১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা