সংগৃহীত
সারাদেশ

ট্রেনের ধাক্কায় কৃষক নিহত

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় মধু শীল (৫৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ট্রাকচাপায় নিহত ২

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একই দিনে সকাল পৌনে ৯টার দিকে মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর নয়াদিল উত্তরপাড়া রেলপথ এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত মধু গঙ্গাসাগর নয়াদিল উত্তরপাড়া এলাকার মৃত্যু হরি সাধন শীলের ছেলে।

আরও পড়ুন: রাস্তা থেকে যুবকের লাশ উদ্ধার

মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, মধু শীল সকালে জমিতে কাজ করার জন্য গঙ্গাসাগর নয়াদিল উত্তরপাড়া রেলপথ পার হচ্ছিলেন। এই সময় ঘন কুয়াশা ও কানে কম শোনে বলে ট্রেন ও ট্রেনের হুইসেল দেখতে না পাওয়ায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে স্থানীয়দের সহযোগিতায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া নেওয়ার পথে মারা যায় তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান রেলওয়ে পুলিশ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা