ছবি: সংগৃহীত
সারাদেশ

অভিমান করে কিশোরীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিহত নিপা আক্তার (১৫) উপজেলার নোয়াখলা ইউনিয়নের মো. রিপনের মেয়ে। সে স্থানীয় ফয়জুর নেছা মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাহারখিল গ্রামের পুরাতন দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঢাকার তাপমাত্রা কমেছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিপা তার এক ভাইসহ নানার বাড়িতে থাকত। তার মা চট্রগ্রামের একটি গার্মেন্টেসে চাকরি করে। গত কিছু দিন ধরে নিপা মুঠোফোন ব্যবহারে আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কলহ দেখা দেয়।

একপর্যায়ে মুঠোফোন ব্যবহার নিয়ে তাকে নানার পরিবারের সদস্যরা শাসন করে। এতে অভিমান করে নানার বাড়ির মানিক নামের এক আত্মীয়ের ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস নেয়। পরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্বজনেরা।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা