সংগৃহীত ছবি
সারাদেশ

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় মামলা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ জিয়াউল হাসান ফুয়াদ (৪০) কাজীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নিহতের বড় ভাই সৈয়দ ফয়সাল কাজী বাদী হয়ে নলছিটি থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় কোন আটক নেই।

আরও পড়ুন : কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রোববার রাত ১০ টায় নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের হাতে নিহত হন ফুয়াদ কাজী। নিহত ফুয়াদ কাজী ওই গ্রামের সৈয়দ মকবুল হোসেন কাজীর ছেলে ও সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। কাজী ফুয়াদ জেলা পরিষদের সদস্য হানিফ মোল্লার অনুসারী ছিলেন।

নিহতের বাবা মকবুল হোসেন কাজী জানান, স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপের সাথে তার দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। তারা বা তাদের সাথের লোকজন আমার ছেলের হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে।

আরও পড়ুন : জামানত হারালেন ৯ প্রার্থী

সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজী বলেন, নির্বাচনে নৌকার প্রার্থী আমির হোসেন আমু বিজয়ী হওয়ায় আমরা বিজয় মিছিল করে বাড়ি যাওয়ার পথে ফুয়াদকে কে বা কারা কুপিয়ে হত্যা করে ফেলে রেখেছে।

নলছিটি থানার ওসি মুরাদ আলী জানান, ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার রাতে নিহতের বড় ভাই সৈয়দ ফয়সাল কাজী বাদী হয়ে নলছিটি থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন : উলিপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, পুর্ব বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে। এ ঘটনায় প্রাথমিক তদন্তে বেশ কিছু ক্লু পেয়েছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা