সংগৃহত ছবি
সারাদেশ

উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে সাঘাটা উপজেলার গটিয়া গ্রাম থেকে বাড়ি ফেরার পথে হাট ভরতখালী মোড়ে এই হামলার ঘটনা ঘটে। জাহাঙ্গীর কবিরকে গুরুতর অবস্থায় প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির গাইবান্ধা জেলা যুবলীগের সহ-সভাপতি। তিনি প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার ভাগনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর নির্বাচনী এজেন্ট ছিলেন জাহাঙ্গীর কবির।

আরও পড়ুন: ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ফারজানা রাব্বী বুবলী ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে। দলের মনোনয়ন বঞ্চিত হয়ে ফারজানা রাব্বী বুবলী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট। আসনটিতে নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন।

সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বলেন , সোমবার বিকেলে বাড়ি ফেরার পথে হাট ভরতখালী মোড়ে পথরোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তরা সিএনজিচালিত অটোরিকশা থেকে জাহাঙ্গীর কবিরকে নামিয়ে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ধারণা করা হচ্ছে, নির্বাচনী জেরেই জাহাঙ্গীর কবিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে কারা এই হামলায় জড়িত তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা