সংগৃহীত
সারাদেশ

নছিমন-অটোভ্যান সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশে নছিমন ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ঘাড় কেটে তরুণকে হত্যা

সোমবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে মহাসড়কের হামকুড়িয়া খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট অরবিন্দু সেন জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশ দিয়ে ৩ চাকার যানবাহন চলাচলের আরেকটি সড়ক আছে। সে সড়ক দিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমন ও ব্যাটারিচালিত একটি অটোভ্যান বিপরীত দিকে যাওয়ার সময় হামকুড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোভ্যানের চালক ও ১ জন নারী যাত্রী নিহত হয়।

আরও পড়ুন: এমপি গোলাপের পরাজয়

সার্জেন্ট অরবিন্দু আরও বলেছেন, নিহতদের মধ্যে ১ জনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হচ্ছে। আমরা মরদেহটি ঘটনাস্থলে যাওয়ার আগেই তার পরিবারের লোকজন নিয়ে যায়। এখন আমরা সেখানেই যাচ্ছি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা