ছবি: সংগৃহীত
সারাদেশ

জনসভাস্থলে যাচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী জনসভায় অংশ নিতে প্রায় ৫ বছর পর আজ বরিশাল যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সভাস্থলে উপস্থিত হতে শুরু করছে নেতাকর্মীসহ জেলার সাধারণ জনগণ।

আরও পড়ুন: সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

তার সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শুধু বরিশাল নগরীই নয়, বিভাগজুড়েই নেতাকর্মীদের মাঝেও উৎসবের আমেজ দেখা যাচ্ছে।

আরও পড়ুন: রোববার থেকে শীত বাড়বে

তারা মিছিল সহকারে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠেছে নগরী। সবার মুখে একটাই শ্লোগান ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’।

সরেজমিনে দেখা গেছে, সকাল ১০ টার দিকে বঙ্গবন্ধু উদ্যানের এক-তৃতীয়াংশ নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে।

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগকর্মী ইউনূস ব্যাপারী জানান, সকাল ৬ টা থেকেই আমাদের এলাকার শত শত নেতাকর্মী এসেছেন। আমরা ৮ টার দিকে রওয়ানা দিয়ে এসেছি।

আরও পড়ুন: বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড থেকে আসা ইকবাল মুন্সী বলেন, আমরা সকলেই জানি বিকেল ৩ টার পর সমাবেশ শুরু হবে। সকালে যাচ্ছি সমাবেশস্থলে জায়গা রাখতে। নেত্রীর ভাষণ কাছ থেকে শুনতে চাই।

এদিকে সমাবেশের মঞ্চে বেলা সাড়ে ১১ টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরের সঞ্চালনায় সমাবেশের প্রাথমিক পর্ব শুরু হয়। এরপর সঞ্চালনা শুরু করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা