সংগৃহীত
সারাদেশ

তুলাভর্তি চলন্ত ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলা সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তুলা ভর্তি একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ঢাকা

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা তুলা পুড়ে গেছে।

ট্রাক চালক কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ থেকে ট্রাকে তুলা ভরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় যাচ্ছিলেন। ট্রাকটি পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় পৌঁছালে অন্যান্য গাড়ির চালকেরা ট্রাকের পেছনে আগুন লাগার কথা বলেন। ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে ও জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এই ফোন করে ফায়ার সার্ভিসের সহযোগিতা নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

রাজেন্দ্রপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয়।

জয়দেবপুর থানার উপপরিদর্শক সুজিত কুমার মৃধা জানান, পণ্যবাহী ট্রাকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা