সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে মিলল ২ যুবকের লাশ

জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : আগুনে ভস্মীভূত ৭ ঘর

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চর হনুমন্তনগর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়া এলাকার শুকুদ্দির ছেলে কাওসার আলী (১৮) ও আতিকুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন (১৯)।

আরও পড়ুন : প্রেসক্লাব আলফাডাঙ্গার নতুন কমিটি ঘোষণা

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ১৯ ডিসেম্বর চোরাপথে তারা ভারতের চেন্নাইয়ে কৃষিকাজ করতে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে বিএসএফ তাড়া দিলে বাকিরা পালিয়ে আসেন। এরপর থেকে তাদের দুজনকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ তাদের লাশ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে তাড়া খেয়ে নদীতে পড়ে অথবা নদী পার হওয়ার চেষ্টা করছিলেন তারা। এসময় তাদের মৃত্যু হতে পারে। মৃতদের শরীরে আঘাতের চিহ্ন বা জখম আছে কি না সেটা এখনও জানা যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা