ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন

জেলা প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে। এ সময় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: স্লোগানে মুখরিত প্রধানমন্ত্রীর জনসভা

বুধবার (২০ ডিসেম্বর) সকালে রাজশাহী সার্কিট হাউজে জেলার প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে এ আশাবাদ ব্যক্ত করেন সিইসি।

তিনি বলেন, প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ আচারণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: অসহযোগ আন্দোলনের ডাক দিল বিএনপি

এ সময় নৌকা প্রতীকের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীসহ কতিপয় প্রার্থীদের পুলিশ প্রশাসন দিয়ে ভীতি তৈরি ও অবৈধভাবে চাপ প্রয়োগের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন।

তবে এ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কমিশনের দৃঢ় প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।

এর আগে মতবিনিময় সভায় রাজশাহী জেলার ৪ টি সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী ব্যতীত অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের স্ব স্ব আসনের নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুন: বিজিবির জনবল ৯২ হাজারে উন্নীত হবে

সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

এ মতবিনিময় শেষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে প্রশাসনের সাথে বৈঠকে যোগ দেন সিইসি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা