ছবি : সংগৃহিত
সারাদেশ

ট্রাক-লেগুনা ভাঙচুর, আটক ৪

জেলা প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবরোধের সমর্থনে পিকেটিংয়ের সময় ২ টি ট্রাক ও ১ লেগুনা ভাঙচুর করেছে অবরোধকারীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: ভালুকায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টায় শহরের নিমতলা বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর দেড়টার দিকে বিএনপি নেতাকর্মীরা নিমতলা বাসস্ট্যান্ড থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে পিকেটিং শুরু করে।

এসময় তারা ট্রাক ও লেগুনা লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। তাদের ইটের আঘাতে ট্রাক ও লেগুনার গ্লাস ও অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: ইউপিডিএফের ৪ জনকে হত্যা

এই ঘটনায় এক ট্রাক চালক ও লেগুনা চালক আহত হয়। তাদের মধ্যে লেগুনা চালক মাসুদ রানা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ডাক্তার অরুণ দাস জানান মাসুদ রানা কে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার নাকের উপরের অংশে আঘাত আছে বলে জানান তিনি।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা