সংগৃহীত ছবি
সারাদেশ

পলাশবাড়ীতে রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালি

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা বিরোধী প্রচারণা পক্ষ-২০২৩ ও রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ফুলছড়িতে বেগম রোকেয়া দিবস পালিত

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগমের সভাপতিত্বে ও ইউএসএআইডি’স ফাইট স্লেভারী অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস (এফএসটিআইপি) অ্যাকটিভিটি প্রকল্পের পিয়ার লিডারের আয়োজনে মাঠেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে "নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ" প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেঁতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গণউন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার কৌশিক কুমার স্বর্ণকার, প্রোগ্রাম অফিসার (মনিটরিং ও ডকুমেন্টেসন) সুমল বর্মণ, কাউনসেলর মিতা আলম, মাঠেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষক মাহাবুবা খাতুন প্রমূখ। USAID ও WINROCK INTERNATIONAL এর সহযোগিতায় পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলায় গণ উন্নয়ন কেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আরও পড়ুন : মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

এসময় কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা অতিথিদের সামনে অভিনয়, কবিতা আবৃত্তি, নাচ-গান প্রদর্শন করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা