সংগৃহীত
সারাদেশ

ট্রাক ও আ.লীগ কার্যালয়ে আগুন

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে গত ২৮ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৪১ দিনে ৬টি পণ্যবাহী ট্রাক ও দুটি আওয়ামী লীগ কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

আরও পড়ুন: ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প

শুক্রবার (৮ ডিসেম্বর) সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুর মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর জেলার রায়গঞ্জের চান্দাইকোনায় দাঁড়িয়ে থাকা গম বোঝাই একটি ট্রাক, ৫ নভেম্বর শাহজাদপুর উপজেলা আ’লীগ অফিসের পাশে একটি পণ্যবাহী ট্রাক, ২০ নভেম্বর কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় একটি গম বোঝার্ই ট্রাক, ২৯ নভেম্বর নলকা এলাকায় সবজি বোঝাই একটি পিকআপ. ৩ ডিসেম্বর উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ডভ্যান ও গত ৬ ডিসেম্বর রাতে শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় মুরগিবাহী গাড়িতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তাপমাত্রা কমার আভাস

এ ছাড়াও গত ২৮ অক্টোবর রাতে চৌহালীর এনায়েতপুর থানা আ’লীগ কার্যালয়, গত ৫ নভেম্বর ভোররাতে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়ের বাদলবাড়ীতে আ’লীগ কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

৬টি পণ্যবাহী ট্রাক ও দুটি আ’লীগ কার্যালয়ে আগুনের ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বেশি ক্ষতি হয়েছে মুরগির গাড়ি, গম বোঝাই ও কুরিয়ার সার্ভিসের পরিবহনে। ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুর মান্নান জানান, গত ২৮ অক্টোবরের পর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-সমমনা রাজনৈতিক দলগুলো। গত ৪১ দিনে জেলায় ৬টি পণ্যবাহি গাড়ি ও দুটি আ’লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকে থাকা বিভিন্ন পণ্য। এই আগুন নির্বাপন করতে জেলার ৯টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জনবল কাজ করেছে।

আরও পড়ুন:

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ হামলার সঙ্গে জড়িতদের অনেককে গ্রেফতার করা হয়েছে। আগামিতেও আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা প্রস্তুত রয়েছি।

সান নিইজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা