ছবি: সংগৃহীত
সারাদেশ

উলিপুরে বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ মিছিল

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে হত দরিদ্রদের ১০০ দিনের কর্মসূচির বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

আরও পড়ুন: সোনাসহ যাত্রী আটক

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় সহস্রাধিক মানুষ কোদাল ও ডালিসহ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে অবস্থান নেয়।

এ সময় উপস্থিত বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপিও প্রদান করে।

উপজেলা চত্বরে মিছিলটি উপস্থিত হলে সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, যায় যায় দিন পত্রিকার উলিপুর প্রতিনিধি আমিনুল ইসলাম বেটু।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ৩ জনের

বক্তারা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, অতি দ্রুতই তদন্ত সাপেক্ষে আপনাদের টাকার ব্যবস্থাসহ নতুন কর্মসূচি তৈরি করা হবে।

মিছিলে অংশ নেয়া বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শাহজাহান, আরজু, আয়েশা, নুরুজ্জামান ও নাজমারা জানান, আমরা গায়ে-গতরে খেটেছি ঠিকই, কিন্তু আমাদের পরিশ্রমের মূল্যায়ন করা হয় নাই। দ্রুতই আমাদের টাকার ব্যবস্থা করা হোক।

দুর্গাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আয়েশা (৫০) জানান, মোক এক ট্যাকাও দেয় নাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান জানান, সে সময়ে আমি ছিলাম না। আজকে হতদরিদ্রদের বিষয়টি জেনেছি। সেখানে বক্তব্যও দিয়েছি। বিধি মোতাবেক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা