সংগৃহীত
সারাদেশ

রাবি কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাজন কুমার (৪৫) নামের এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার বাকির মোড়ে থাকতেন তিনি।

আরও পড়ুন: বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৫

সোমবার (৪ ডিসেম্বর) সকালে নিজ বাড়ির বাথরুম থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, নিহত রাজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইপার ছিলেন। মৃত্যুর এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একজন সুইপার মারা গেছেন বলে পুলিশের কাছ থেকে শুনেছি। তবে তিনি সুইসাইড করেছে নাকি অন্য কোনভাবে মারা গেছেন তা নিশ্চিত করে জানা যায়নি। এ বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছেন।

আরও পড়ুন: আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

রাজন কুমারের পরিবারের দাবি, দাদন কারবারি ও এনজিও’র ঋণের চাপে আত্মহত্যা করেছে তিনি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানায়, পরিবারের লোকজন মৃত রাজনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন নাকি অন্যভাবে মৃত্যু হয়েছে এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা