সারাদেশ

প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

জেলা প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে জিয়াউল হাসান জুয়েল (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : গাজীপুরে ২ কাভার্ড ভ্যানে আগুন

বুধবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

জুয়েল ওই ইউনিয়নের হাদিমুছা এলাকার এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।

আরও পড়ুন : স্বামী হত্যায় গৃহবধূর যাবজ্জীবন

পুলিশ জানায়, রাতে দারোগারহাট বাজার থেকে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে ও বুকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিছুদিন আগেও আধিপত্য বিস্তার নিয়ে জুয়েলর সঙ্গে প্রতিপক্ষের লোকজনের ঝামেলা হয়েছিল। ওই ঘটনার জেরে তিনি খুন হতে পারেন।

মিঠানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। তবে কে বা কারা তাকে খুন করেছে সেটি জানি না।

আরও পড়ুন : আব্দুর রহমানের মনোনয়ন নিয়ে উচ্ছ্বাস

মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসদু করিম রানা জানান, জুয়েল ছাত্রলীগের কর্মী। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা