সংগৃহীত
সারাদেশ

জয়পুরহাটে পিকআপভ্যানে আগুন 

জেলা প্রতিনিধি: জয়পুরহাটে দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে।

আরও পড়ুন: শ্রমিকদের ১৪ টি কক্ষ পুড়ে ছাই

শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কের দাদড়া জন্তিগ্রাম বিনশীরা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, সদর উপজেলার ধারকী এলাকা থেকে একটি পিকআপভ্যান দাদড়া জন্তিগ্রাম বিনশীরা ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক গতিরোধের পর পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। পরে তারা পালিয়ে যায়। পিকআপটি পুড়ে যায়। এই সময় খবর পেয়ে সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

আরও পড়ুন: নিখোঁজ চালকের মরদেহ উদ্ধার

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, বাইপাস সড়কে একটি পিকআপভ্যানে আগুন দেয় কয়েকজন যুবক। ধারণা করা যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা এ কাজ করতে পারে। এই ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা