ছবি-সংগৃহীত
সারাদেশ

ঘূর্ণিঝড় মিধিলি, শিশুসহ নিহত ৭

জেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘মিধিলি’ সারাদেশে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। তার ছিঁড়ে পড়ায় অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। এছাড়া, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মিধিলির প্রভাবে শিশুসহ ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে গ্রামীণ পিঠাপুলির উৎসব

কক্সবাজারের টেকনাফে দেয়াল ধসে একই পরিবারের চার জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৪৮), ছেলে শাহিদুল মোস্তফা (২১), মেয়ে নিলুফা ইয়াসমিন (১৭) ও সাদিয়া সুলতানা (১০)।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টি হওয়ায় মাটির ঘরের দেয়াল নরম হয়ে যায়। পরে দেয়াল ধসে আনোয়ারা বেগম ও তার তিন সন্তান মারা যায়।

এ তথ্য টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জাহাজ থেকে কয়লা অপসারণ শুরু

এছাড়াও ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বয়ে যাওয়া ঝড়ো বাতাসে চট্টগ্রামের সন্দ্বীপ ও মিরসরাই উপজেলায় গাছ পড়ে তিন বছর বয়সী এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে আব্দুল ওহাব (৭০) এবং মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেনের মেয়ে সিদরাতুল মুনতাহা (৩)।

সন্দ্বীপের মগধরা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাহেদ সারোয়ার শিমুল জানান, বিকেল থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে শুরু করে। স্থানীয় মসজিদে আছরের নামাজ পড়ে ঘরে প্রবেশের সময় একটি গাছের ডাল ভেঙে পড়ে আব্দুল ওহাবের ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন আরজু বলেন, বাড়ির আঙ্গিনায় একটি বড় গাছ উপড়ে শিশু সিদরাতুল মুনতাহার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল মাথায় পড়ে রাজ্জাক মিয়া (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বাসাইল উপজেলা পরিষদ গেটের সামনে
এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, জুমার নামাজ পড়ে মোটরসাইকেলে বাসার দিকে যাচ্ছিলেন রাজ্জাক মিয়া। উপজেলা পরিষদ গেটের সামনে আসলে একটি গাছের ডাল ভেঙে মাথায় পড়ে তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা