সংগৃহীত
সারাদেশ

সড়কে প্রাণ হারাল খতিব

জেলা প্রতিনিধি: ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের মুন্সীর হাটে সড়ক দুর্ঘটনায় মাওলানা মনির আহম্মদ আরশাদী (৫৫) নামের এক খতিব নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

আরও পড়ুন: বাসের ধাক্কায় নিহত ২

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খতিব ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের মৌলভী সালেহ আহম্মদের ছেলে। জেলা ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এছাড়াও শহরের হাসপাতাল মোড় চৌরাস্তা জামে মসজিদের খতিব ছিলেন। ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী এসব তথ্য বলেন।

আরও পড়ুন: মাছ চাষের দ্বন্দ্বে যুবক খুন

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে কর্মস্থলে সিএনজিচালিত অটোরিকশা করে যাওয়ার পথে মুন্সীরহাটে পরশুরামগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা মেরে দেয়। গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা খতিব মনির আহম্মদসহ আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা