সংগৃহীত
সারাদেশ

ধানখেতে মিললো কৃষকের লাশ 

জেলা প্রতিনিধি: বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি ধানখেত থেকে জাহিদুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিএনপির অন্তর জ্বালা বেড়েছে

বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার আটমুল ইউনিয়নের ভায়েরপুকুর এলাকার কাঠবাসনা নামক এলাকা থেকে লাশটি উদ্ধার হয়েছে।

মারা যাওয়া জাহিদুল ইসলাম উপজেলার কিচক ইউনিয়নের গাংগইট গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

খোঁজ জানা যায়, এক সপ্তাহ ধরে জাহিদুল ইসলাম নিখোঁজ ছিলেন। আজ সকালে মাঠে ধান কাটতে যাওয়া কৃষকরা তার লাশ দেখতে পান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, স্থানীয় কেউই মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা গেছে। ধারণা করা যাচ্ছে, ৩-৪ দিন আগে তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা