সংগৃহীত ছবি
সারাদেশ

বেনাপোলে সোনাসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে সাজনাস থারিপ্পা কুন্নুমেল (৩০) নামে এক ভারতীয় পাসপোর্টযাত্রীর ব্যাগ
তল্লাশি করে ৬৯৭ গ্রাম ওজনের সোনা উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়।

আরও পড়ুন : হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

বুধবার (৮ নভেম্বর) দুপুরের দিকে কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। সে ভারতের কেরালা জেলার
নীল সারাম থানার পলি হাউস গ্রামের কয়া থারিপ্পার ছেলে। তার পাসপোর্ট নম্বর ঠ-৬১২৫২৫৪।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ কমিশনার শায়েখ আরেফিন জাহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন ভারতীয়
পাসপোর্টযাত্রী সোনার একটি চালান ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট যাত্রী সাজনাস থারিপ্পাকে সন্দেহ হলে
তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে সোনার কথা অস্বীকার করে। পরে ওই যাত্রীর ব্যাগের ভিতরে লুকায়িত অবস্থায় ছুরি ও তালার মধ্যে বিশেষ
কায়দায় সাদা কষ্টেপ দিয়ে পেঁচানো সোনাগুলো পাওয়া যায়। সোনার চালানটি সে ঢাকা হতে নিয়ে আসে। উদ্ধারকৃত সোনার ওজন ৬৯৭ গ্রাম এবং সিজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।

আরও পড়ুন : রামপালে ৭ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

তিনি আরও বলেন, আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা ও উদ্ধারকৃত সোনা বেনাপোল কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা