ছবি: সংগৃহীত
সারাদেশ

মৈত্রী এক্সপ্রেসে ককটেল হামলা

জেলা প্রতিনিধি: পাবনা জেলার ঈশ্বরদীতে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে করে মৈত্রী এক্সপ্রেসের বগির জানালা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন: ইটের আঘাতে যুবকের মৃত্যু

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনের অদূরে ঈশ্বরদী গার্লস স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ঈশ্বরদী রেলওয়ে জংশন অতিক্রম করে ঢাকা যাচ্ছিল। এই সময় ঐ এলাকায় অবরোধের সমর্থনে কিছু যুবক বিক্ষোভ করেন। পরে ঈশ্বরদী গার্লস স্কুলের সামনে গিয়ে মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে হামলা করেছে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল জানায়, কে বা কারা মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মারে। এতে করে ট্রেনের বগির জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। ট্রেনটি নির্দিষ্ট সময়ই ছেড়ে গেছে। তবে ঘটনাস্থলে আগুন জ্বালানোর আলামত পাওয়া গেছে।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন ব্যাহত

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাসুদ আলম জানান, ট্রেন লক্ষ্য করে ২ টি ককটেল নিক্ষেপ করেছে। এই সময় ট্রেনের একটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা