সংগৃহীত
সারাদেশ

ভোটারদের সাথে নৌকার প্রার্থী পিংকু

সোলাইমান ইসলাম নিশান, জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে নৌকা মার্কা (প্রতীক) মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু ভোটারদের দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। একই সময় লিফলেট বিতরণ ও শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করতে দেখা গেছে পিংকুকে।

আরও পড়ুন: বগুড়ায় ৩ মোটরসাইকেলে আগুন

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে লক্ষ্মীপুর পৌরসভার (১২ নম্বর ওয়ার্ড) মিয়া রাস্তা মাথা ও লাহারকান্দি উচ্চ বিদ্যালয় সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোট চাইতে দেখা যায়।

ভোটারদের উদ্দেশ্য পিংকু বলেন, নৌকা হচ্ছে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। আপনারা নৌকা মার্কায় ভোট দিলে যেমন শান্তিতে ঘুমাতে পারবেন, তেমনি আপনাদের এলাকার রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হবে। লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী থেকে ঝুমুর ও দক্ষিণ তেমুহনী থেকে উত্তর তেমুহনী বঙ্গবন্ধু চত্বর পর্যন্ত সড়ক প্রশস্ত কাজ চলমান রয়েছে। সড়কটির কাজ শেষ হলে লক্ষ্মীপুর জেলা শহর সুন্দর দেখা যাবে। তাই নৌকা মার্কায় ভোট দিলে এ উন্নয়ন অব্যাহত থাকবে। ৫ নভেম্বর আপনারা সকলেই ভোট কেন্দ্র গিয়ে একটি করে নৌকা মার্কা ভোট দিবেন। আমি সবমসময় আপনাদের পাশে আছি এবং থাকবো।

আরও পড়ুন: এলজি-গুলিসহ ডাকাত গ্রেফতার

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, (১২ নম্বর ওয়ার্ড) আওয়ামী লীগের সভাপতি সবুজ, আওয়ামী লীগ নেতা আফলু, যুবলীগ নেতা মুজাহিদুল ইসলাম সুমন মোল্লা, তারেক, কৃষক লীগ নেতা আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা শাহীন আলম ও নিবিরসহ প্রমুখ।

আগামী ৫ নভেম্বর এ আসনের ১১৫ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন ভোটার রয়েছেন। এর মধ্য ২ লাখ ৯ হাজার ৯৬ জন পুরুষ এবং ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন নারী ভোটার।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা