ছবি: সংগৃহীত
সারাদেশ

বগুড়ায় ৩ মোটরসাইকেলে আগুন

জেলা প্রতিনিধি: বগুড়া-ঢাকা মহাসড়কে ৩ টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন অবরোধকারীরা। এছাড়া একাধিক যানবাহনে ভাঙচুর চালিয়েছে তারা।

আরও পড়ুন: ঢাকাসহ সারাদেশে বিজিবি মোতায়েন

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে মহাসড়কের বনানী বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সদরের এরুলিয়ে থেকে কাহালুর দরগাহাটা পর্যন্ত অন্তত ৫ টি যানবাহন ভাঙচুর করেন অবরোধকারীরা।

পরে বগুড়া সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে কয়েক দফা ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন: মিরপুরে ত্রিমুখী সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর

সরেজমিনে দেখা যায়, সকাল থে‌কেই শাজাহানপুর উপজেলার বনানী এলাকার ঢাকা-বগুড়া মহাসড়ক অব‌রোধ ক‌রে রা‌খে ক‌য়েকশ বিএন‌পি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তাদের অবরোধে আটকা পড়েছে ঢাকা থেকে আগত একাধিক যানবাহন।

এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে অবস্থান নেয়। পরে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন ছান্নু মোটরসাইকেলের বহর নিয়ে বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় আসেন।

আরও পড়ুন: আজও সড়কে শ্রমিকরা, উত্তাল গাজীপুর

সেখানে তারা আসা মাত্রই ২ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয় প‌ক্ষ ইট-পাটকেল নি‌ক্ষেপ ক‌রে এবং বেশ ক‌য়েক‌টি কক‌টেল বি‌স্ফোর‌ণ ঘ‌টায়। এ সময় ৩ টি মোটরসাইকে‌লে আগুন লা‌গি‌য়ে দেয় অব‌রোধকারীরা। সেই সাথে তারা ৫ টি যানবাহনে ভাঙচুর চালায়।

ঘটনাস্থলে থাকা বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, অবরোধকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা