সংগৃহীত
সারাদেশ

৫০ পার্সেন্ট ড্রাইভার চোখে দেখেন না

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন:মোরেলগঞ্জে টাকা নিয়ে কৃষি কর্মকর্তা উধাও

বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর সোনাপুর বিআরটিসি বাস ডিপোতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) নোয়াখালী সার্কেল এ কর্মসূচির আয়োজন করে।

কর্মশালায় পেশাদার চালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কেন্দ্রে চালকদের চক্ষু, রক্তচাপ, গ্গকোমিটারের মাধ্যমে Random Blood Sugar (RBS) এর পরীক্ষা করার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বিআরটিএ নোয়াখালী সার্কেলের মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানীর সভাপতিত্বে ও বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়ের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডা: মো.সোহরাব হোসেন প্রমূখ।

আরও পড়ুন: দেশীয় অস্ত্রসহ আটক ৯

প্রশিক্ষণ কর্মশালায় পেশাজীবী চালকদের প্রসঙ্গ টেনে সিভিল সার্জনের প্রতিনিধি ডা:মো.সোহরাব হোসেন বলেন,আমরা চেম্বারে প্র্যাকটিস করলে ওখানে ১০জন রোগী পেলে আমরা ২জনের প্রেশার বেশি পাই বা ডায়াবেটিস পাই। চোখে সমস্যা দেখি ১০জনের মধ্যে ২জন বা ৩জন। খুবই দুঃখজনক মাঠ পর্যায়ে ক্যাম্পেইন করার সময় ১ম দিন আমরা ২৫-২৬জনের পরীক্ষা থেকে ৮-১০জনের হাই প্রেশার পাই, কিন্ত ঊনারা জানেন না। ২২ ডায়াবেটিস নিয়ে একজন ড্রাইভার কুমিল্লা থেকে নোয়াখালী আসছে।

তিনি আরো বলেন, আর ৫০ পার্সেন্ট ড্রাইভার আছে যারা ঠিকমত চোখে দেখেন না। তাদের চোখে অনেক কম পাওয়ার। তাদেরকে জিজ্ঞাসা করলাম কিভাবে যান। বলে আমিতো দেখি। ঊনি যেটা দেখে, ঊনি ভাবে সবাই এটাই দেখে, এটা নরমাল। ঊনি যে লেভেলে ঝাপসা-ঝাপসা দেখে ঊনি ভাবে আমরাও এ রকমই দেখি। এটাই ঊনার কাছে নরমাল। কারণ ঊনি জানেনা, ক্রটি কোথায়। এজন্য আমরা যাদের চোখে সমস্যা দেখেছি তাদেরকে বলেছি এখানে আসার জন্য। আমরা ঊনাদেরকে প্রেসক্রাইব করে দেব। ঊনি শুধু চশমা বানাবে।
সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা