সারাদেশ

জোড়া খুনের মামলার বাদীর বিরুদ্ধে নিহতের স্ত্রীর মামলা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে এক বছর আগে সংঘটিত জোড়া খুনের ঘটনায় দায়েরকৃত মামলার বাদীর বিরুদ্ধেই বিজ্ঞ আদালতে মামলা করেছেন জনৈক নিহতের স্ত্রী। নিহত মো. খায়রুল ইসলামের স্ত্রী মোসা. নাসিমা বেগম বাদী হয়ে আগের মামলার বাদী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকি (৫৮) ও ঘোষপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ জামাল মেম্বারসহ ১৫ জনকে আসামি করে গত ১৫ অক্টোবর এ মামলা দায়ের করেন। এর আগে ২০২২ সালের ৭ মে দায়েরকৃত মামলার বাদী ছিলেন মোস্তফা জামান সিদ্দিকি। এক আদেশ বলে আদালত ওই মামলার কার্যক্রম স্থগিত করেছেন।

আরও পড়ুন : চালককে জবাই করে ইজিবাইক ছিনতাই

মামলার অপর আসামিরা হলেন, মামুন (৪৫), হাসানুর (৩৬), মাজেদ ফকির (৫৫), মো. জাফর সেক (৪৭), গফফার সেক (৪৫), নাছির সেক (৩৮), নাজির সেক (২৮), বিল্লাল (৪৪), হিল্লাল (৩৬) প্রমুখ।

মামলা সূত্রে জানা যায়, মামলার ১নং আসামি মোস্তফা জামান সিদ্দিকি এলাকায় দলাদলি করে এবং অন্যায় কর্মে নেতৃত্ব দেয়। ২০২২ সালের ৩ মে ঈদের নামাজের জামাতকে কেন্দ্র করে মসজিদে তালা দেওয়া নিয়ে স্থানীয় লোকজনের সাথে আসামিদের বিরোধ সৃষ্টি হয়। মামলার বাদীর স্ত্রী মো. খায়রুল ইসলাম ও অপর এক ব্যক্তি আকিদুল ইসলাম আসামিদের কথা মতো তাদের নেতৃত্বে ঈদের নামাজ পড়তে না যাওয়ায় আসামিগণ ক্ষিপ্ত হয়ে নিহতদের বসতবাড়িতে গিয়ে খায়রুল ইসলাম ও আকিদুল মোল্যাকে জোরপূর্বক টানাহেঁচড়া করে লাল মিয়ার বসতবাড়ির নিকট নিয়ে যায়। সেখানে মোস্তফা জামান সিদ্দিকির নেতৃত্বে অপর আসামিরা খায়রুল ইসলাম ও আকিদুল মোল্যাকে কুপিয়ে হত্যা করে।

আরও পড়ুন : প্রতারণার দায়ে যুবক গ্রেফতার

মামলার বাদী মোসা. নাসিমা বেগম বলেন, হত্যার বিচারের জন্য বোয়ালমারী থানায় ওই সময় মামলা করতে গেলে মোস্তফা জামান সিদ্দিকি মামলা হয়েছে বলে আমাদেরকে জানান। আমাদের আর কোন মামলা করা লাগবে না বলেও তিনি নিষেধ করেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে জানতে পারি আসামিগণ উক্ত ঘটনা হতে নিজেদেরকে বাঁচানোর জন্য এলাকার নিরীহ নির্দোষ কিছু লোকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা পরবর্তীতে মামলা করার উদ্যোগ নিলে আসামিগণ আমাদেরকে জীবননাশের হুমকি দিয়ে জিম্মি করে রাখে। এজন্য বিজ্ঞ আদালতে মামলা করতে বিলম্ব হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা