সংগৃহীত
সারাদেশ
টেকনোলজিস্ট ছাড়া পরীক্ষা

ডায়াগনস্ট্রিক সেন্টার বন্ধ ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে সেবারহাট মেডিকেল সেন্টার নামে একটি ডায়াগনস্ট্রিক সেন্টার বন্ধ ঘোষণা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন: ট্রাকে গুলিতে চালক আহত

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো.মহিবুস সালাম খান। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালটি সাময়িক বন্ধ ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো.মহিবুস সালাম খান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে সেবারহাট মেডিকেল সেন্টার। এমন সংবাদের ভিত্তিতে জেলা সিভিল সার্জনের দিকনির্দেশনায় গতকাল সোমবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে প্রতিষ্ঠানটিতে কোনো ল্যাব টেকনোলজিস্ট পাওয়া যায়নি। তারা ল্যাব টেকনোলজিস্ট ছাড়া পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছে এবং রির্পোট প্রদান করছে। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক প্রতিষ্ঠানটি সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

এ সময় আরো উপস্থিত ছিলে এমওডিসি ডা: কামাল হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর মো. রুকনুজ্জামান, স্বাস্থ্য সহকারি মিন্টু লাল নাথ, সিএইচসিপি আবদুল্লাহ আল মামুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা