ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রেনে প্রধানমন্ত্রীর সঙ্গী ১১ জন

নিজস্ব প্রতিবেদক : স্বপ্নের পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন শ্রেণি-পেশার ১১ জন যাত্রীদের সাথে ফরিদপুরের ভাঙ্গারা আসবেন।

আরও পড়ুন : অস্ত্রসহ ৩ আরএসও সদস্য গ্রেফতার

মঙ্গলবার (১০ আক্টোবর) বঙ্গবন্ধু কন্যা পদ্মা সেতুতে ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

শেখ হাসিনা ২০১৭ সালের ২৯ মার্চ ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় বক্তব্য দিয়েছিলেন। প্রায় সাড়ে ৬ বছর পর আবারও তিনি ফরিদপুরে জনসভায় অংশ নিচ্ছেন।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রীর ফরিদপুরের সফরের সিদ্ধান্তের পরেই সরকার প্রধানের দফতর থেকে নির্দেশনা দিয়েছিল বিভিন্ন শ্রেণি পেশার একজন করে তালিকা করতে, যাদের সাথে তিনি ঢাকা-ফরিদপুরে ট্রেনে আসবেন। সব প্রস্তুতি শেষ হয়েছে ১১ জনকে মঙ্গলবার সকালে বিশেষ ব্যবস্থায় ঢাকা পাঠানো হবে।

আরও পড়ুন : ট্রাক-ট্রেনের সংঘর্ষে নিহত ১

প্রধানমন্ত্রীর সাথে সফরে যারা থাকবেন, তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সবজি বিক্রেতা হেলালউদ্দিন, গার্মেন্টস কর্মী রেখা বেগম, হকার রহিম শেখ, বাসচালক সুলতান আহমেদ, খ্রিস্টান মিশনের পালক সাথী চক্রবর্তী, আদর্শ পেঁয়াজ বীজ চাষি সাহিদা বেগম, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী স্বর্ণজিৎ ঘোষ, নুসরাত জাহান, মাদ্রাসা শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস।

সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ জানান, মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীনের পর যে অনুভূতি ছিল ঠিক তেমনি প্রথম বারের মতো পদ্মা সেতুতে প্রধানমন্ত্রীর সাথে পাড়ি দেব এটা ভাবতে অবাক লাগছে।

আরও পড়ুন : মেঘনায় আরও ৩ মরদেহ উদ্ধার

গার্মেন্টস কর্মী রেখা বেগম বলেছেন, আমি সামান্য এবং নগণ্য নারী জানিনা কীভাবে এ সুযোগ পেলাম। মহান আল্লাহর কাছে শুকরিয়া। তিনি যেন বঙ্গবন্ধুর কন্যাকে দীর্ঘ হায়াত দান করেন।

সান নিউজ/ এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা