ছবি-সংগৃহীত
সারাদেশ

ধর্ষণ মামলায় আইনজীবী কারাগারে

জেলা প্রতিনিধি: ফেনীতে পিপলু মজুমদার নামে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত পিপলু ফেনী পৌরসভার মৃত অমর বিন্দু মজুমদারের ছেলে। তিনি ফেনী জজকোর্টের একজন আইনজীবী। বিবাহিত জীবনে তিনি এক সন্তানের জনক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি ঐ গৃহবধূর সাথে পিপলুর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। এরপর ধর্মের কথা গোপন করে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। অভিযুক্ত পিপলু তার নাম মোশারফ হোসেন তুহিন এবং একজন ব্যাংকার হিসেবে পরিচয় দেন।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় নিহত ৪

মঙ্গলবার (৩ অক্টোবর) তাকে বিয়ের প্রলোভনে ডেকে এনে বাসায় আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ করেন। তখন গৃহবধূ জানতে পারেন পিপলু সনাতন ধর্মাবলম্বী এবং আইনজীবী।

ভুক্তভোগী বলেন, পরিচয়ের শুরুতে পিপলু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্বামীকে তালাক দেওয়ার জন্য চাপ দেয়। পরে ৩ দিন বাসায় রাখার পর বিয়ে না করে বিভিন্নভাবে হয়রানি করেন।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানায়, গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে ঐ বাসা থেকে বৃহস্পতিবার রাতে পিপলু ও গৃহবধূকে উদ্ধার করা হয়। শুক্রবার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. বেলাল হোসেন বলেন, ভুক্তভোগী গৃহবধূর শারীরিক পরীক্ষা শেষ হয়েছে। রোববার তিনি আদালতে ২২ ধারায় জবানবন্দি দেবেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা