সংগৃহীত
সারাদেশ

দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি: খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. ইমন শেখ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবর চাকা গাবতলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিহত ইমন পেশায় একজন রং মিস্ত্রী ছিলেন। তার বাবার নাম সানোয়ার হোসেন। গোবরচাকা নবীনগর এলাকায় ভাড়া থাকতেন তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা গাবতলার মোড় তালুকদার লেনের মোহাম্মদ খার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ইমন। এ সময় ৫/৬টি মোটর সাইকেলে ১০/১২ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করে। এতে ইমনের বুকের বাম সাইডে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: শৌচাগারে মিলল তরুণীর মরদেহ

নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন খুনিদের গ্রেফতারে অভিযান চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা