ছবি: সংগৃহীত
সারাদেশ

শার্শায় গরুর রোগের প্রাদুর্ভাব, আতঙ্কে খামারিরা

বেনাপোল প্রতিনিধি: গরুর ক্ষুরা ও পক্স রোগের প্রাদুর্ভাবে আতঙ্কে আছেন যশোরের খামারিসহ সাধারণ চাষীরা। শার্শা উপজেলায় হঠাৎ করে ব্যাপকহারে দেখা দিয়েছে গরুর এ রোগ।

আরও পড়ুন: রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

উপজেলার সীমান্তবর্তী বেনাপোল, নাভারন, বাগআঁচড়া ও শার্শা উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামের খামারে ও বিভিন্ন কৃষকের প্রায় এক হাজার গরু এ রোগে আক্রান্ত হয়েছে। কোনো কোনো গ্রামে বেশ কিছু গরুর মৃত্যুও হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও কৃষকরা।

খামারি রফিকুল ইসলাম বলেন, ষাঁড় ও গাভী মিলিয়ে আমার খামারে ১২ টি গরু রয়েছে। এর মধ্যে গত সপ্তাহে আমার ৬ টি গরু, পরে আরও ২ টি গরু ক্ষুরা রোগে আক্রান্ত হয়েছে। তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন: এলপিজি গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ

শার্শা উপজেলার একাধিক কৃষক জানান, তাদের পোষা গরুর গায়ে গোলাকৃতি পক্স দেখা দিয়ে গরুর সারা গায়ে ক্ষত হয়ে ঘা হচ্ছে। এ সময় তারা গ্রাম্য হাতুড়ে ডাক্তার দিয়ে হাজার হাজার টাকা খরচ করে চিকিৎসা করলেও নিরাময় হচ্ছে না।

আক্রান্ত গরু অসুস্থ হয়ে কিছুই খাচ্ছে না। কিছু দিন পর মারা যাচ্ছে। মৃত্যুর ঝুঁকিতে বেশি পড়ছে বাচ্চা গরু ও গাভী। এছাড়া দেখা দিয়েছে খুরা রোগ। খুরা রোগে মারা যাচ্ছে গরু।

আরও পড়ুন: গাজীপুরে টেক্সটাইল গোডাউনে আগুন

উলাশী গ্রামের খামারি আল আমিন বলেন, দুই দিনে তার দুটি গাভী মারা গেছে। যার বাজার মুল্য প্রায় দেড় লক্ষ টাকা। হঠাৎ এ রোগ দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও কৃষকেরা। চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়ছেন তারা।

যে সকল খামারী বা কৃষকের গাভী ও ষাঁড় আক্রান্ত হয়েছে, তারা প্রাণী সম্পদ অফিস থেকে সরকারিভাবে কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

এ কারণে অনেক খামারী ও সাধারণ মানুষ খুরা রোগে আক্রান্ত বড় বড় গরু স্বল্প মূল্যে মাংস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছে। আক্রান্ত গরু অল্প মূল্যে ক্রয় করে মাংস ব্যবসায়ীরা কোন ডাক্তারী পরীক্ষা ছাড়াই রাতের আধারে জবাই করে মাংস বিক্রি করছে।

আরও পড়ুন: ঢাকার বায়ু মানের অবনতি

এমন ঘটনা সারা শার্শায় ঘটলেও দেখার কেউ নেই। নেই কোনো প্রতিকার। ফলে অসুস্থ গরুর মাংস খেয়ে মারাত্মক ঝুঁকিতে রয়েছেন সাধারণ মানুষ।

উপজেলার প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় গরুর খামার রয়েছে প্রায় ৯৯৮৫ ‍টি, ছাগল ১০৮৩০ টি, ভেড়া ৫৫ টি। উপজেলার অনেক গ্রামে গরুর পক্স ও ক্ষুরা রোগসহ বিভিন্ন রোগ হচ্ছে।

প্রতিনিয়ত ভ্যাকসিন দেয়া হচ্ছে। অনেকে সরকারি অফিসের পশু ডাক্তারের কাছে আসে না। যার মূল কারণ- সাধারণ মানুষ বা খামারিদের অসচেতনতা। অনেক খামারিরা স্থানীয় হাতুড়ি ডাক্তার দিয়ে তাদের পশু চিকিৎসা করান, যার অধিকাংশ চিকিৎসা ভুল। এজন্য ভুল চিকিৎসায় অনেক গরু মারা যায়।

আরও পড়ুন: ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

উপজেলার পশু চিকিৎসার জন্য ঘরে ঘরে হাতুড়ি ডাক্তার নামধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে ভুল চিকিৎসায় আরও গরু মারা যাবে। ক্ষতিগ্রস্থ হবে খামারিসহ সাধারণ কৃষকেরা।

শার্শা উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রুবাইয়াত ফেরদৌস বলেন, শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে গত ৩ মাসে প্রায় ১০/১২ হাজার গরু ও ছাগলের বিভিন্ন রোগের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

খামারিসহ সাধারণ মানুষকে সচেতনতা সৃষ্টির জন্য ট্রেনিং-এর ব্যবস্থা করাসহ মাঠ দিবস পালন করা হয়েছে। শার্শায় পশু চিকিৎসায় সচেতনতা সৃষ্টির জন্য ১৬ টি উঠান বৈঠক করা হয়েছে।

তারপরও সাধারণ কৃষক ও খামারিরা পশু হাসপাতালে তাদের পশুকে না এনে স্থানীয় গ্রাম্য হাতুড়ে ডাক্তার দিয়ে পশু চিকিৎসা করান।

এরপর যখন দেখেন পশু মরার পথে তখন হাসপাতালের শরনাপন্ন হন। মানুষের মত পশু যখন অসুস্থ হবে তখনি অসুস্থ পশুকে ডাক্তারের কাছে হাসপাতালে আনতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা