ছবি-সংগৃহীত
সারাদেশ

জাহাজ থেকে ১৪ নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সাঙ্গুতে সমুদ্রে একটি জাহাজ থেকে ১৪ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আরও পড়ুন: প্রেমিকার বাড়িতে যুবকের মরদেহ

শনিবার (৩০ সেপ্টেম্বর) গ্যাস ফিল্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানিয়েছেন, শনিবার এমভি মাস্টার সুমন-২ নামে একটি লাইটার জাহাজ চট্টগ্রাম থেকে ১১০০ টন কয়লা নিয়ে কুমিল্লার দাউদকান্দির উদ্দেশ্যে রওনা করে। একপর্যায়ে তলা ফেটে পানি ঢুকে জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায়।

আরও পড়ুন: দুঃস্থ মানুষের মাঝে বিজিবির সহায়তা

সে সময় জাহাজটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। এরপর জাহাজটি সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ৯.৫ নটিক্যাল মাইল উত্তরে নোঙর করে। জাহাজের নাবিকরা মোবাইল ফোনের মাধ্যমে প্রশাসনের সহায়তা চায়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে কোস্ট গার্ডের জাহাজ সবুজ বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তৎক্ষণাৎ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: ২ দিন পর চালু হিলি স্থলবন্দর

এরপর লাইটার জাহাজ থেকে ১৪ নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। পরে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা