ছবি-সংগৃহীত
সারাদেশ

নৌরুটে জাহাজ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। তাতে ভ্রমণে আসা ২ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ রাখার বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে টেকনাফ- পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনে যেতে দেওয়া হয়নি। তবে আটকা পড়া পর্যটকদের হোটেল ভাড়া অর্ধেক করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ৮৫২ জন পর্যটক টেকনাফ থেকে এমভি বার আউলিয়া জাহাজে করে সেন্টমার্টিনে ভ্রমণে যান। বৈরী আবহাওয়ার কারণে দুপুরের পর থেকে জাহাজটিতে ৬ শতাধিক পর্যটক টেকনাফ ফিরে এলেও বাকিরা দ্বীপে অবস্থান করেন।

আরও পড়ুন: সড়কে মরণ ফাঁদ, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানায়, সাগর উত্তাল থাকার কারণে জাহাজটি ফিরে যায়নি। তবে অনেক পর্যটক আটকা পড়েছেন। আমাদের পক্ষ থেকে খাবার থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। পর্যটকরা যেন হয়রানি না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা