সারাদেশ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন : দপ্তরীর বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ

নিহত মোহাম্মদ খবির উদ্দিন (৬৪) উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামের খবির ডুবাইয়ের বাড়ির আহম্মদ করিমের ছেলে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীর টেক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে বলে জানা গেছে।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীর ট্যাক গ্রামের বেলাল নদী থেকে মাছ ধরে বাড়িতে প্রবেশের সময় দেখতে পান ঘরের জানালার পাশে কে যেন দাঁড়িয়ে আছে। পরবর্তীতে তিনি চোর বলে চিৎকার করলে আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে চোরকে ধরার জন্য ধাওয়া করে। একপর্যায়ে চোর নিজেকে রক্ষা করার জন্য দৌড় দিলে বাড়ির পাশে খালে পড়ে মারা যায়। তবে নিহতের মাথায় এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা