সংগৃহীত ছবি
সারাদেশ
সেন্ট মার্টিন

স্পিডবোট ডুবে নিহত ১, উদ্ধার ২৩

জেলা প্রতিনিধি : কক্সবাজারের সেন্ট মার্টিনে স্পিডবোট ডুবে সৈয়দা বেগম নামের একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।

আরও পড়ুন : মাটির ঘর ধসে ভাই-বোনের মৃত্যু

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে তিন কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দা বেগম সেন্ট মার্টিনের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। আহতদের সেন্ট মার্টিন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি স্পিডবোটে পর্যটক ও স্থানীয় মিলে ২৪ জন যাত্রী ছিলেন। এটি সেন্ট মার্টিনের কাছাকাছি এলে উল্টে যায়। কোস্ট গার্ড খবর পেয়ে তাৎক্ষণিক ২৩ জনকে জীবিত উদ্ধার করে। এছাড়া একজন মারা যান। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা