ছবি: সংগৃহীত
সারাদেশ
পর্যটন মেলার দ্বিতীয় দিন

কক্সবাজারে টুয়াকের বর্ণাঢ্য রোড শো

নিজস্ব প্রতিবেদক: ৭ দিনের বীচ কার্নিভাল ও পর্যটন মেলার দ্বিতীয় দিনে কক্সবাজার শহর মাতালো পর্যটন সংগঠন টুয়াক-এর রোড শো।

আরও পড়ুন: দেশের ভাবমূর্তি জোরদারে কাজ করুন

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে লাবনী পয়েন্ট থেকে বিশাল গাড়িবহরসহ রোড শো শুরু হয়।

এ সময় ব্যানার, ফেস্টুন ও নানা রঙের ফুলে সজ্জিত গাড়িসমূহ প্রধান সড়কে নামতেই পর্যটকদের নজর কাড়ে। আনন্দ উৎসবের সুরে ও বাদ্যযন্ত্রের তালে মেতে উঠে পর্যটন নগরীর বাসিন্দারা। সবার মাঝে উৎসবের আমেজ, চারিদিকে সাজ সাজ রব।

আরও পড়ুন: রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়াম

টুয়াকের বর্ণাঢ্য এ কর্মসূচি প্রধান সড়ক হয়ে কলাতলী, বাস টার্মিনাল থেকে ঘুরে শহরের বাজারঘাটা হয়ে কলাতলী পৌঁছে শেষ হয়।

এতে অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন ও পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

এ সময় টুয়াকের সভাপতি এম রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আজমল হুদা, সহ-সভাপতি মিজানুর রহমান মিল্কি, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরকান, সাংগঠনিক সম্পাদক মো. মনির, অর্থ সম্পাদক মো. আবুল কাশেম, প্রচার সম্পাদক কাদের খান, সহপ্রচার সম্পাদক সৈয়দ ফারহান, দপ্তর সম্পাদক হুমায়ুন ইসলাম সুমন, আইসিটি ও মিডিয়া সম্পাদক এরশাদ উল্লাহ খান, কার্যকরী সদস্য রুপম মল্লিক, মমতাজ উদ্দিন, সদস্য আরিফুর রহমান, এমএন আমিনসহ টুয়াক সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ঢাকাসহ ১৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা

এছাড়া ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল হক, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, ট্যুর গাইড এসোসিয়েশন অব কক্সবাজারের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মো. বাপ্পিসহ ট্যুর গাইড সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা প্রশাসনের আয়োজনে লাবনী পয়েন্টে চলমান ৭ দিনের এ পর্যটন মেলা ও বীচ কার্নিভাল শেষ হবে আগামী মঙ্গলবার (৩ অক্টোবর)। এ সময়ের মধ্যে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানসমূহ বিশেষ ছাড় ঘোষণা করেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা