সংগৃহীত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ইউসুফ আলী নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সজিব নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: নোয়াখালীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সোনামসজিদ স্থলবন্দর সড়কের কয়লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সোনামসজিদ স্থল বন্দরে বিকল থাকা একটি মেরামতের জন্য, মেকানিক সজিবকে নিয়ে মোটরসাইকেলে সোনামসজিদ স্থলবন্দরের দিকে যাচ্ছিল ইউসুফ। কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় একই দিকে যাওয়া ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ইউসুফ ঘটনাস্থলেই মারা যায়। এসময় সজিব গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জুবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা