সারাদেশ

ডাকাত সন্দেহে গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ ৪ ব্যক্তিকে ডাকাত সন্দেহে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় ১টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা, ১টি পুরাতন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

আরও পড়ুন : পর্যবেক্ষণ সংস্কৃতি বন্ধ হওয়া উচিত

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, একই দিন ভোর রাতের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাসেমের দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মতিপুর গ্রামের পানিওয়ালা বাড়ির মো. সেলিমের ছেলে মো. রনি (২০), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিতারা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে আজমুল হোসেন ফরহাদ (২০), অশ্বদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমানের ছেলে জীবনুর রহমান ওরফে জীবন (২১) ও নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শফিক মিয়ার বাড়ির শফি উল্যার ছেলে আক্তার হোসেন রনি (৩৫)।

আরও পড়ুন : কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারে উপজেলার চর এলাহী ইউনিয়নের সীমান্তবর্তী ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় লোকজন ৪ ব্যক্তিকে ডাকাত সন্দেহে আটক করে রাখে। ডাকাতির প্রস্ততিকালে তাদের স্থানীয়রা আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়দ্রত চাকমা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা