সংগৃহীত
সারাদেশ

দুই বাসের সংঘর্ষে বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার বার্থী মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ১০ দোকান

গৌরনদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) তমাল এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত দেলোয়ারা বেগমের বাড়ি বাবুগঞ্জ উপজেলায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। নিহত নারীর সাথে পাসপোর্টের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। তার পরিবারের সদস্যদের আসতে বলা হয়েছে।

আরও পড়ুন: পোস্টকে কেন্দ্র করে সাংবাদিককে হামলা

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মইদুল আলম বলেছেন, ২ টি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে ১ ঘণ্টার মধ্যে বাস দুটিকে সরিয়ে নেয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনাটি গুনগুন ও যাতায়াত পরিবহনের মধ্য ঘটে। বাসের যাত্রীরা জানিয়েছেন, ২ টি বাসেরই গতি ছিল বেপরোয়া।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা