সংগৃহিত
সারাদেশ

আন্ডারগ্রাউন্ড থেকে মরদেহ উদ্ধার

সোলাইমান ইসলাম নিশান,জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে পৌরসভার বাইপাস সড়কের রামগঞ্জ টাওয়ার মার্কেটের আন্ডারগ্রাউন্ড থেকে মরিয়ম বেগম (২সন্তানের জননী) (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রামগঞ্জ টাওয়ারের আন্ডারগ্রাউন্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারী ওই মার্কেটের চতুর্থ তলায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে কিস্তির টাকা জমা দিতে এসেছেন বলে জানিয়েছে তার স্বামী মনির হোসেন। স্বজনদেন দাবি, বীমার লোকজনের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ৫ম তলা থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। নিহত মরিয়ম বেগম রামগঞ্জে উপজেলার নোয়াগাঁও গ্রামের মালেক হাজীর বাড়ির মনির হোসেনের স্ত্রী। সংবাদ পেয়ে রামগঞ্জ থানার ওসি নদন্ত মোঃ রফিকুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: ডাল ভেঙ্গে পড়ে মা-মেয়ে নিহত

নিহতের স্বজনরা জানান, বেলা ১১ টার দিকে ৪বছরের শিশু সন্তান মোঃ মিনহাজকে সাথে নিয়ে বাড়ী থেকে বীমার টাকা জমা দিতে রামগঞ্জে পৌরসভার বাইপাস সড়কের রামগঞ্জ টাওয়ারে আসেন মরিয়ম। সেখানে বীমা কর্মকর্তাদের সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাকে চতুর্থ তলা থেকে ৫ম তলায় নিয়ে যাওয়া হয়। ৫ম তলা থেকে ওই কর্মকর্তারা ফেলে দিয়ে হত্যা করেছে বলে দাবি করেন স্বজনরা। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

রামগঞ্জ টওয়ারের ম্যানেজার মোঃ মহিউদ্দিন সাগর জানান, ইন্সুরেন্স অফিসের লোকজন বলে বেলা ২টায় একটা বাচ্চা পাওয়া গেছে। তার মা তাকে ফেলে রেখে গেছে বলে জানায়। পরে আমি মার্কেটের দারোয়ান জাকির হোসেনকে পুরো বিল্ডিংয়ে ঘুড়ে দেখার জন্য নির্দেশ দেন। দারোয়ান কোথাও না পেয়ে টাওয়ারের আন্ডার গ্রাউন্ডের গাড়ি পার্কিংয়ের লিফ্টের রুমে মরিয়মের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল শিক্ষা কর্মকর্তার

সাথে থাকা নিহতের শিশু সন্তান মিনহাজ জানান, মায়ের সাথে অফিসের স্যারের সাথে ঝগড়া হয়েছে। এর পর মা উপরের দিকে ৫ম তলায় চলে যাওয়ার পর আর ফিরে আসেনি।

নিহতের স্বামী মনির হোসেন জানান, বিকাল ৪টায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স অফিস থেকে জানানো হয়। আপনার একটা শিশু সন্তান আমাদের অফিসে বসে কান্না কাটি করছেন। আপনি অফিসে আসেন। আপনার বাচ্চাকে নিয়ে যান। ইন্সুরেন্সের লোকজন আমার স্ত্রী মরিয়মকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করেছে।

আরও পড়ুন: মায়ের হিজাবে ফাঁস নিল ছেলে

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এর রামগঞ্জ জোনাল অফিসের প্রধান কর্মকর্তা মোঃ মনির হোসেন জানান, মরিয়ম সম্ববত দুপুর ১২টার দিকে আমাদের ক্যাশিয়ার আবদুল্লাহির রহিমের কাছে টাকা জমা দিয়ে এর পরের ঘটনা আমি জানিনা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, রামগঞ্জ টাওয়ারের আন্ডারগ্রাউন্ড থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা