সারাদেশ

দেওয়ানবাজার সড়কে ড্রেজার পাইপে ভোগান্তি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের দেওয়ানবাজার ভট্টাচার্যেরবাগ সড়কে ছাড়পত্রবিহীন ড্রেজার লাইনের কারণে যান চলাচলে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। ওই সড়কের দেওয়ানবাজার মাজারের পশ্চিম পাশের সড়কের ওপর দিয়ে অবৈধভাবে ড্রেজারের পাইপ লাইনের সংযোগ দেওয়া হয়েছে। এসব পাইপের কারণে সড়কে বিভিন্ন যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। সড়কের পাশেই জনবসতি সংলগ্ন স্থানে বসানো হয়েছে বুস্টার। যার শব্দে বসবাস দায় হয়ে উঠেছে।

আরও পড়ুন : চালকের গলা কেটে অটো ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের ছত্রছায়ায় এলাকায় প্রভাবশালী ড্রেজার সিন্ডিকেট চক্রের সদস্যরা সড়কে সরকারের বিধি নিষেধ অমান্য করে অবৈধ ড্রেজারে বালু বাণিজ্য করতে এ পাইপ লাইন বসিয়েছেন। প্রায় ১০/১২ দিন আগে বসানো পাইপ লাইনের কারণে যানবাহন চলাচলে সমস্যা তৈরি হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পঞ্চসার ইউনিয়নের দেওয়ানবাজার ভট্টাচার্যেরবাগ সড়কের মাঝামাঝি উওর-দক্ষিণে আড়াআড়ি ভাবে প্রায় ২ ফুট উচ্চতায় বসানো হয়েছে পাইপ লাইন। এতে দুইটি যান আড়াআড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। তবে স্থানীয়দের সাথে কথা হলে পাইপ লাইনের বিষয়টা উঠলে তারা চুপ হয়ে যান প্রভাবশালীদের কারণে।

আরও পড়ুন : শিবপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানীয়দের বসতবাড়ির ওপর দিয়ে এসব ড্রেজারের পাইপ নেওয়ার ফলে বসবাসকারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দেখা যায়, সড়কের পাশে বুস্টার বসানোর কারণে ড্রেজারের বালু আনলোড করা হবে। এছাড়া বুস্টার মেশিনের বিকট শব্দে শিক্ষার্থীদের লেখাপড়া ও ঘুমের বেঘাত ঘটবে। এ পরিস্থিতিতে প্রভাবশালী সিন্ডিকেটের ভয়ে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না।

পাইপ লাইন সড়কে টানার বিষয়টি স্বীকার করে পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সা. সম্পাদক মো. ইসমাইল বিশ্বাস বলেন, পাইপ লাইনটি আমাদের। সড়কে উপরে টানাতে যদি যানবাহন চলাচলের সমস্যা হয়। বিষয়টি আমরা দেখবো।

আরও পড়ুন : সাগরে ভেসে থাকা ১৭ জেলে উদ্ধার

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিফা খান বলেন, আমি বিষয়টি দেখে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা