ছবি : সংগৃহিত
সারাদেশ

মশা না কমলে ডেঙ্গু রোগীও কমবে না

জেলা প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মশা নিধনের কার্যক্রম কয়েক মাস করলে চলবে না। সারা বছর মশা নিধনের কার্যক্রম চালাতে হবে। তবেই মশা নিধন করা সম্ভব হবে। এখনো মশা বাড়ছে, তাই রোগীও বাড়ছে। এতে মৃত্যুও বাড়ছে। যে পর্যন্ত মশা না কমবে, সে পর্যন্ত মৃত্যুও কমবে না।

আরও পড়ুন : বাংলাদেশকে সম্মানিত করেছে ভারত

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানীবাজার এলাকার বাংলাদেশ ও কোরিয়া সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালের ফায়ার সেফটি ও আই কেয়ার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্য দেশেগুলো ভালো করে স্প্রে করেছে ও সারা বছর পরিষ্কার-পরিচ্ছন্নতা করছে ফলে ওই সব দেশে মশাও কম। এছাড়া আক্রান্ত ও মৃত্যুও কম।

মশা নিধনের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মশার ওষুধে মশা মরে না, কিছুক্ষণের জন্য নির্জ্জীব হয়ে পড়ে থাকে। এতে মশা মরছে না, যে কারণে ওই মশা আবার উড়ে গিয়ে মানুষকে কামড়ায় ও মানুষ আক্রান্ত হয়ে পড়ে। এজন্য মশার ওষুধ পরীক্ষা করা প্রয়োজন।

আরও পড়ুন : পুলিশ অন্যায় করলে সাজা হবে

জাহিদ মালেক বলেন, দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসাসেবা ব্যাহত হয়নি। সব সরকারি হাসপাতালে রোগীদের ভালোভাবে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি মানুষ যদি সচেতন হন তাহলেই ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব হবে। সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন : ছবি অনেক কথা বলে

এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং ছিক, স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক ডা. এবিএম খুরশীদ আলম, বাংলাদেশ কেরিয়া মৈত্রী হাসপাতালে চিফ মেডিকেল অফিসার ডা. সুরজিৎ দত্তসহ প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা