ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলায় জেলেদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

ভোলা প্রতিনিধি: ভোলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল (১৯) নামের এক জেলে নিহত হয়েছেন।

আরও পড়ুন: ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ দিকে সদর উপজেলার চডার মাথায় মেঘনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাসেলের বাড়ি পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কালুপুর গ্রামে। তার বাবার নাম তোফাজ্জেল হোসেন ভান্ডারী।

আরও পড়ুন: পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় আকতার মাঝির নৌকায় তারা দুজন ভাগী হিসেবে থাকতেন। মাছ ধরা শেষে তারা দুজনেই জাল বুনতে বসেন। জাল বোনার একপর্যায়ে সিগারেট নিয়ে রাসেল ও মো. রিয়াজ হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ সময় রাসেল রিয়াজকে চড় মারলে তার হাতে থাকা ছুরি দিয়ে পেটে আঘাত করে হত্যা করে রাসেলকে। তাকে বাচাঁতে এগিয়ে আসলে মামুন নামে আরেক জেলেকে গুরুতর জখম করে রিয়াজ।

আরও পড়ুন: ঋণের চাপে যুবকের আত্মহত্যা

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা রিয়াজকে আটক করে ইলিশা ফাড়ীতে সোর্পদ করে। খবর পেয়ে রাসেলের বাবা-মা ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আরও পড়ুন: মেঘনায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক রিয়াজকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। রাসেল ও রিয়াজ একই এলাকার বাসিন্দা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা