প্রতীকী ছবি
সারাদেশ

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. লিটন শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ফের বেনাপোলে ২৫ টি ককটেল উদ্ধার

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লিটন শেখ উপজেলার হামিরদী ইউনিয়নের বড় মুচকুরনী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, লিটন শেখের ছোট ছেলে রহমতউল্লাহর মুখে ভাত উপলক্ষে তার বাড়িতে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ করা হচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে গান থেমে যায়। তখন লিটন নিজেই বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন : সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু

হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়া জানান, তার বাড়ির পাশেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরে রাতে বাড়ির পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা