ছবি: সংগৃহীত
সারাদেশ

হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ৩

জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পিকআপ, অটোভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৩ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: জঙ্গলে মিলল জীবিত নবজাতক

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার চুনারুঘাট সদর ইউনিয়নের চানভাঙ্গা তেমুনিয়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিশিড়ি গ্রামের নাজমা আক্তার (৪০), একই ইউনিয়নের লাদিয়া গ্রামের রুমেন মিয়া (৫৫)। এছাড়া হাসপাতালে নেয়ার পথে রাজাপুর এলাকার করিম মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫) মারা যান।

আরও পড়ুন: পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাটগামী একটি সিএনজি অটোরিকশা চাঁনভাঙ্গা এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

পরে গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক রুমেল মিয়াকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। পুলিশ পিকআপ, সিএনজি অটোরিকশা ও অটোভ্যান জব্দ করেছে। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা